২৯ মার্চ সকালে শ্রীপুর থানা পুলিশ পৌর এলাকার লোহাগাছ গ্রামের সাবরেজিস্ট্রি অফিসের সড়কের পাশ থেকে এক অজ্ঞাত তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের মরিয়ম বেগমের বাড়ির পাশে খাদে তরুণীর ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা, ধর্ষণশেষে ঐ তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।
