দ্বিতীয় বিভাগ ক্রিকেট

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২১:২৮
দ্বিতীয় বিভাগ ক্রিকেটে গতকাল শুক্রবার জয় পেয়েছে কাকরাইল বয়েজ ক্লাব, গ্রীন লিফ ক্রিকেট একাডেমি ও নবীন সংঘ। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে সাধারণ বীমাকে ৫ উইকেটে হারিয়েছে কাকরাইল বয়েজ ক্লাব। দিনের অন্য ম্যাচে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে গ্রীন লিফ ক্রিকেট একাডেমি রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে ৪৭ রানে পরাজিত করেছে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নবীন সংঘ ৪৫ রানে হারিয়েছে মিরপুর ক্রিকেট ক্লাবকে। সিটি ক্লাব মাঠে উদীতি ক্লাব ও কালিন্দি ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচটি টাই হয়েছে।