বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক, সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার চিকিত্সার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিত্সক জানান, তিনি হূদরোগে আক্রান্ত। তার উচ্চ রক্তচাপ অনেক বেশি।
দুলুর পারিবারিক সূত্রে জানা যায়, চলতি মাসের প্রথম দিকে নাটোর থেকে দিনাজপুর কারাগারে পাঠানোর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে নাটোরে আদালতে হাজির করা হলে তার অবস্থার আরো অবনতি হয়। বর্তমানে তিনি নাটোর কারাগার হাসপাতালে চিকিত্সাধীন আছেন। গত ৮ ডিসেম্বর দুলুর বাসভবনের সামনে স্থানীয় যুবলীগ কর্মী পলাশ গুলিবিদ্ধ হন। ঐ রাতেই দুলুকে গ্রেফতার করে পুলিশ। ১০ ডিসেম্বর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পলাশ মারা গেলে দুলুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
