৩১ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ১৭ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৮ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ১ ও ৯। শুভবার: রবি ও মঙ্গলবার। শুভরত্ন: চুনী ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: সৃজনশীল ও মৌলিক ধ্যান-ধারণার অধিকারী। লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ ও শঙ্কাহীন। আপনি উচ্চাভিলাষী। পরিচিতদের উপর কর্তৃত্ব করতে আগ্রহী। কোন বাধা ও প্রতিবন্ধকতাই আপনাকে আটকাতে পারে না। নিজের মত চলতে পারলে আপনি উদার। কিন্তু অন্যের মত আপনার উপর চাপাতে চাইলে প্রতিবাদ করেন। বহির্মুখী জীবনেই বেশি সফল হবেন। তবে শত্রুতা ও দুর্ঘটনা সম্পর্কে সব সময় সতর্ক থাকতে হবে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। অধীনস্থদের সহযোগিতা নাও পেতে পারেন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। পিতৃস্বাস্থ্য ভাল যাবে না। চাকরি পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যয় বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। ধৈর্য ও পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ করতে পারবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ দিনটি শুভ সম্ভাবনাময়। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। বিশেষ কোন কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন। সরকারি কাজে দায়িত্ব বৃদ্ধি পাবে। মিডিয়াকর্মীদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। অংশীদারি ব্যবসায় কোনো সমস্যা হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ জনসংযুক্ত পেশায় সুফল পাবেন। চিকিত্সকদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্যে উপার্জন বৃদ্ধির সুযোগ পাবেন। অহেতুক কোনো তর্ক-বির্তকে জড়াবেন না। সহকর্মীদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। প্রণয় সংক্রান্ত বিষয়াদিতে সতর্ক থাকুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে কোনো ভাল সংবাদ পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কানকথা না শুনলেই ভালো করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। চিত্তচাঞ্চল্য দেখা দিতে পারে। ফলে কাজকর্মে ক্ষতি হবার আশংকা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। নতুন কোনো দায়িত্ব হাতে আসতে পারে। সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ সেবামূলক কাজে জড়াতে পারেন। সামাজিক কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে। সৃজনশীল উদ্যোগ সফল হতে পারে। উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। বুদ্ধিজীবীদের জন্য অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কারো সাথে বিরোধে জড়ানো ঠিক হবে না। আজ ঝুঁকি না নিলেই ভালো করবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ কোনো ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন। মানসিক চাপ বৃদ্ধি পাবে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বিরোধে জড়াবার আশংকা আছে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। যোগাযোগ শুভ।
