মনোহর ইফতার
রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইতে প্রতিদিন প্রচার হবে ইফতার পূর্ব অনুষ্ঠান ‘মনোহর ইফতার’। বাংলাদেশে টেলিভিশনের ইতিহাসে ইফতার নিয়ে সর্বপ্রথম ধারাবাহিক অনুষ্ঠান এটি। এবার ২১ বছর পূর্তি করতে যাচ্ছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে আরো থাকছে পুষ্টিবিদদের রমজান মাসের ইফতার ও খাদ্যবিষয়ক পরামর্শ। অনুষ্ঠানের প্রতিটি পর্বে কেকা ফেরদৌসীর সঙ্গে অংশ নেবেন বিভিন্ন অঙ্গনের একজন তারকাশিল্পী।
রমজানুল মুবারক ও কাফেলা
চ্যানেল আই-এর বিশেষ আয়োজন ‘রমজানুল মুবারক’ ও ‘কাফেলা’। রমজানুল মুবারক -এর বিষয়গুলো হলো দর্শকদের অংশগ্রহণে রমজানের তাত্পর্যপূর্ণ আলোচনা ‘মাসায়ালা মাসায়িন’। এই অনুষ্ঠানেরই প্রধান আকর্ষণীয় পর্ব ‘কাফেলা’। ‘কাফেলা’য় দেখা যাবে পৃথিবীর বিভিন্ন দেশের ইসলামিক নিদর্শনসমূহ। প্রচার হবে প্রতিদিন বিকেল ৫টা ৪৫ মিনিটে। উপস্থাপনা করছেন মাওলানা আহমাদ রেজা ফারুকী।
‘পবিত্র কুরআনের আলো’
বাংলাভিশনে একাদশ বারের মতো শুরু হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো’। দেশের সেরা হাফেজ সম্মানের এই বিশেষ অনুষ্ঠান বাংলাভিশনে প্রচার হবে আজ থেকে রমজান মাসব্যাপি প্রতিদিন বিকেল ৫টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন প্রফেসর মো: মোখতার আহমাদ।
