মদন (নেত্রকোনা) সংবাদদাতা
জেলার মদন উপজেলার আতমাখনা গ্রামে শনিবার সকালে মসজিদের হিসাব- নিকাশকে কেন্দ্র করে নবাব মিয়ার গ্রুপের সাথে একই গ্রামের ধনাই মিয়ার গ্রুপের সংঘর্ষ হয়। এতে ৪০ জন আহত হয়েছে। জানা যায়, উপজেলার আতমাখনা গ্রামের নবাব মিয়ার সাথে হাবিব মিয়ার দীর্ঘদিন যাবত্ বিরোধ চলে আসছিল।
আহতদের মধ্যে ধনাই মিয়া, সুজন মিয়া ও দেলোয়ারা আক্তারের অবস্থা আশংকাজনক থাকায় মদন হাসপাতালের আরএমও আ. কদ্দুছ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বাকিরা মদন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে মদন থানার ওসি মাহবুবুর রহমান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মদন থানায় কোন মামলা হয়নি।
