ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ থেকে ‘দ্যা ভয়েস অব বিজনেস উইক’ শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে। বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষদের সম্মেলন কক্ষে আজ সকাল ১০টায় এ অনুষ্ঠান উদ্বোধনের পাশাপাশি ‘দ্যা ভয়েস অব বিজনেস’ মোড়ক উন্মোচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক।
ব্যবসা-বাণিজ্য ভিত্তিক এ পত্রিকাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়-শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিচালনায় প্রকাশিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ‘নারীর ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
