প্র জ ন্ম স ং বা দ

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ১৮:০২
লিঞ্চের কুকবুক স্টোর লিঞ্চের জন্ম ও বেড়ে ওঠা বোস্টন শহরের পূর্ব দিকের এক গ্রামে। তাকে আইরিশ বলা যায়। তার শৈশবের স্মৃতিগুলো অন্য সব সাধারণ মানুষদের থেকে আলাদা কারণ তার প্রতিবেশীদের ভেতর বেশিরভাগই ছিল রাজনীতিবিদ ও মাফিয়া ডন। ক্যারিয়ারের শুরুটা তার অনেক ছোট বয়সেই। তিনি প্রথমবারের মতো কুকি অর্থাত্ বিস্কুট তৈরি করেন মাত্র ১৩ বছর বয়সে। তখন তিনি চার্চের ফাদারের জন্য এ কাজ করতেন এবং সেখান থেকে কিছু ইনকামও হতো। প্রায় ২ বছরের মতো তিনি চার্চের ফাদারের জন্য রান্না করেন। তার প্রিয় রান্না আইটেম ছিল সসেজ ও ওনিয়ন স্যুপ। রেস্টুরেন্ট নিয়ে ব্যবসা করবেন এমন কোনো ইচ্ছাই তার ছিল না। বরং অন্যভাবে বলা যায়, তিনি কখনোই ভাবেননি তাকে রেস্টুরেন্টের ব্যবসায় নামতে হবে। কিন্তু বর্তমানে তিনি এই ব্যবসায় সফল একজন, নিঃসন্দেহে তা বলে দেওয়া যায়। ২০০৪ সালে ক্যাটারিং সার্ভিসে কাজ শুরু করেন। এর ২ বছর পর, ২০০৬ সালে এসে তিনি তার নিজের জন্য একটি দোকান নেন। নাম দেন ‘কুকবুক স্টোর’। সেখানে খাবার পরিবেশনার পাশাপাশি রান্নার প্রশিক্ষণও দেওয়া হয়। অল্পবয়সী মডেল ডেনিস কেলার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংয়ের জনপ্রিয় মুখ, ডেনিস কেলার। মাস্টার কার্ড, এমটিভি এশিয়া ভিজে এবং বিভিন্ন স্বল্পদৈর্ঘ্যের প্রোগামের হোস্ট এই এশিয়ান ডেনিস। তিনি এশিয়ান এন্টারটেইনমেন্টের দুনিয়ার একজন মধ্যমণি হয়ে উঠেছেন মাত্র ২৮ বছর বয়সেই। ১৯৮২ সালের ২৪ মার্চে সিঙ্গাপুরে তার জন্ম। তার বাবা জার্মান এবং তার মা চীনা। তার জন্ম ও বেড়ে ওঠা জার্মানিতেই। শৈশবও কাটে সেখানেই। এরপর তারা সপরিবারে সিঙ্গাপুরে চলে আসেন। সিঙ্গাপুরেরই একটা জার্মান ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। মাত্র ১৩ বছর বয়স থেকেই তিনি মডেলিংয়ের সাথে জড়িয়ে পড়েন। তিনি প্রথম একবার এক শপিং মলে হঠাত্ করে মডেলিং করার অফার পান। এরপর একটা মডেলিং এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হন। তার ক্যারিয়ারের বড় কিছু সাফল্যের মধ্যে একটি ছিল ফোর্ড কোম্পানির সুপার মডেল হওয়া। ২০০০ সালে তিনি এই গাড়ির ব্র্যান্ডের মডেলিং করে সুপার মডেলের টাইটেল অর্জন করেন। ইলেক্ট্রনিক মিডিয়া ছাড়াও প্রিন্টিং মিডিয়াতে তিনি ভালো নাম করেছেন। যেসব টিভি শোতে তিনি হোস্ট হিসেবে ছিলেন সেগুলোর মধ্যে ফোর্ড সুপারমডেল-২০০১ শো ছিল বেশি আলোচিত।