ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ ছাত্র নিহত

আপডেট : ০৬ মে ২০১৯, ২১:৩৯

ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা ও পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পৃথক মোটর সাইকেল দুর্ঘটনায় দুইজন ছাত্র নিহত হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলো, সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের সরোয়ার হোসেন মালিতার ছেলে রাব্বুল হোসেন (১৮) ও ঝিনাইদহ শহরের চাকলা পাড়া এলাকার মৃত এলিট হোসেনের ছেলে উল্লাস হোসেন (১৫)।

অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) কনক কুমার দাস জানান, বিকেলে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলো কলেজছাত্র রাব্বুল হোসেন ও তার বন্ধু রিয়াজ মোর্শেদ। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কাস্টসাগরা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রয় হারিয়ে রাস্তায় ছিটকে পরে। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বুল মারা যায়।

আরও পড়ুনঃ শরণখোলায় আশ্রয়কেন্দ্রে ফণীর ৩দিন পরে শুকনো খাবার বিতরণ

অপরদিকে বিকেলে একই সড়কের ঝিনাইদহ পলিটেকনিক এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র উল্লাস নিহত হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু