দাঙ্গায় ৫ জন নিহত হওয়ার পর কেনিয়ার রাজধানী ও কিসুমু শহরে সহিংসতা মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আদালত উহুরু কেনাত্তাকে প্রেসিডেন্ট ঘোষণা করার পরও দেশ মোটামুটি শান্ত রয়েছে। নাইরোবির উপ-পুলিশ প্রধান রবিবার জানান, কিছু উচ্ছৃঙ্খল যুবক কোর্টের আদেশের বিরুদ্ধে বিক্ষোভ করছে। শনিবার দাঙ্গা চলাকালে পুলিশের গুলিতে ৩ জন নিহত হন। তিনি বলেন, রাস্তায় পুলিশ মোতায়েন থাকলে অবৈধ বিক্ষোভের সম্ভাবনা কমে যাবে। উহুরু কেনাত্তার প্রতিদ্বন্দ্বী রায়লা ওডিঙ্গা আদালতের রায় মেনে নিয়েছেন তাই সহিংসতার আশংকা কম। তার এক সমর্থক বললেন, আমাদের নেতা পরাজয় মেনে নিয়েছেন তাই আমাদের আন্দোলনে যাওয়ার প্রয়োজন নেই। তবে তার কিছু সমর্থক আদালতের রায়ে ক্ষোভ প্রকাশ করেন ।
