ঢাকার নড়াইল জেলা সমিতির সাধারণ নির্বাচনের তফসিল গত রবিবার ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার রাজধানীর নীলক্ষেতের বাবুপুরার বৃহত্তর যশোর ভবনে এ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ঢাকার ৭৩, কাকরাইল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এরপর আর কোনো মনোনয়নপত্র জমা নেয়া হবে না। ২৩ এপ্রিল দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। —প্রেস বিজ্ঞপ্তি
