কচি-কাঁচার জন্মদিনে

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ১৮:২০
১. গাইছে পাখি ফুলের ডালে ফুলের হাসি দেখে ফুরফুরানো চপল ডানায় হাওয়ার পরশ মেখে। প্রজাপতি রঙিন ফড়িং বসিয়েছে মেলা মায়া মাখা গোলাপ রাঙা মিষ্টি সকাল বেলা। এসব দেখে মনটা আমার নাচছে তাধিন ধিন কচি-কাঁচার আসরের আজ শুভ জন্মদিন। ২. টুকটুকে লাল একটা গোলাপ পুরে হলুদ খামে ভালোবেসে পাঠিয়ে দিলাম কচি-কাঁচার নামে। রঙিন বেলুন মিষ্টি পুতুল বকুল ফুলের হার কচি-কাঁচা তোমার জন্য ছোট্ট উপহার— তোমার জন্য গল্পছড়া হাশেম খানের ছবি শুভ জন্মদিনে তোমায় শুভেচ্ছা দেয় কবি।