আয়রে কচি আয়রে কাঁচা দেখবি যদি আয়
আজকে সুখের পাল উড়েছে শহর-নগর-গাঁয়।
একসাথে আজ গান ধরেছে শালিক ময়না টিয়ে
ভাব দেখে তোর মনে হবে রাজকুমারীর বিয়ে।
সবার মনে সুখের ঢেউ কারণটা নয় কিছু
কচিকাঁচার জন্মদিনে খাবে আতা-লিচু।
কইরে কচি কইরে কাঁচা দেখবি সবার খুশি
এই আনন্দ মনের মাঝে রাখবি কোথায় পুষি?