গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ১৯:৪৭
গলফ খেলায় বেশ খানিকটা দূর থেকে হোল বা গর্তের কাছে বলকে নিয়ে আসার জন্য বেশ খানিকটা জোরের সাথে ক্লাব দিয়ে বলকে আঘাত করার বিষয়টিই ড্রাইভ নামে পরিচিত। আর সবচেয়ে দ্রুতগতির ড্রাইভ করে যে গলফার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি হলেন রায়ান উইন্থার। কিছুদিন আগে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে অবস্থিত অরেঞ্জ কাউন্টি ন্যাশনাল ড্রাইভিং রেঞ্জে ৩৪৯.৩৮ কিলোমিটার/ঘণ্টা বা ২১৭.১ মাইল/ঘণ্টা বেগে ড্রাইভ করার মাধ্যমে এই রেকর্ড গড়েন।