নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোটের সাবিত্রা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত রবিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছাদেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক নুরুল্লা মজুমদার, মাজহারুল ইসলাম ছুফু চেয়ারম্যান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফজাল-উর রহমান, অধ্যক্ষ জাকের হোসেন, কাউন্সিলর আবদুল কাইয়ুম, অ্যাডভোকেট শাহাদাত হোসেন দুলাল। বক্তব্য রাখেন মোজাম্মেল হক মজুমদার, ব্যবসায়ী আরিফুল আলম নোমান মাস্টার আবদুর রাজ্জাক, প্রধান শিক্ষক মো. শাহজাহান।
