পাবনায় স্ত্রী রাজিয়া খাতুনকে হত্যার দায়ে স্বামী মনজেদ আলী ওরফে মঞ্জুকে (৫৫) যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাবনার বিশেষ জজ আদালতের বিচারক অমূল্য কুমার সরকার মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত মনজেদ ওরফে মঞ্জু পাবনা সদর উপজেলার দীঘি গোয়াইলবাড়ি গ্রামের মৃত আব্দুল মণ্ডলের ছেলে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল পিপি) আব্দুস সামাদ খান রতন জানান, ২০০৬ সালের ৩০ জুলাই রাতে পারিবারিক কলহের জের ধরে মনজেদ আলী তার স্ত্রী রাজিয়া খাতুনকে (৪৫) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন।
