সমকামিতায় মৃত্যুদণ্ড থেকে সরে এল ব্রুনাই

আপডেট : ০৬ মে ২০১৯, ২১:৫০

বিবিসি

ব্রুনাইয়ে সমকামিতার জন্য পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের যে আইন চালু হয়েছিল তা থেকে সরে এসেছে দেশটি।  রবিবার দেশটির সুলতান হাসানুল বলকিয়া নতুন আইনে থাকা মৃত্যুদণ্ডের বিধানের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

এক মাস আগে এই আইনটি চালু হলে এর বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। তখন এই আইনটি বাতিলের জন্য অনেক মানবাধিকার সংস্থাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এর প্রতিবাদে সরব হয়ে ওঠে। যদিও সমকামিতার বিরুদ্ধে আগে থেকেই দেশটিতে কঠোর আইন ছিল। তখন এর সর্বোচ্চ শাস্তি ছিল ১০ বছরের কারাদণ্ড। পরবর্তীতে এর সাজা বাড়িয়ে পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের আইন চালু করা হয়। আর এ কারণেই আইনটির বিরুদ্ধে অনেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক বক্তৃতায় ওই দিন সুলতান বলেন, নতুন এই আইনটির (এসপিসিও) বিষয়ে যে অনেক প্রশ্ন উত্থাপিত হচ্ছে সে বিষয়ে তিনি অবগত আছেন। আর এ কারণেই পরিস্থিতির বিবেচনায় ওই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।