মুকসুদপুরে মতুয়া মহাসমাবেশ

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২১:৩১
গোপালগঞ্জের মুকসুদপুরে গুরুচাঁদ ঠাকুরের ১৬৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে মতুয়া মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। মুকসুদপুরের শিমুলশুর হরিগুরুচাঁদ সেবা সংঘ ঐ সমাবেশের আয়োজন করে। সোমবার বিকালে উপজেলার শিমুলশুর দক্ষিণপাড়া মাঠে শিমুলশুর হরিগুরুচাঁদ সেবা সংঘের সভাপতি দুলাল ঢালীর সভাপতিত্বে মতুয়া মহাসমাবেশের উদ্বোধন করেন ওড়াকান্দি শ্রীধামের শ্রী পদ্মনাভ ঠাকুর। ঐ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী বিশ্বাস দুর্গা, বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মোল্যা।