চট্টগ্রাম চেম্বারের সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২১:৩৩
চট্টগ্রাম অফিস নবনির্বাচিত কমিটির সদস্যদের অংশগ্রহণের মধ্যদিয়ে চট্টগ্রাম চেম্বারের প্রথম বার্ষিক সাধারণ সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রামসহ দেশের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, জাতীয় জীবনে অর্থনৈতিক অবদান রাখার ক্ষেত্রে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভায় নবনির্বাচিত চেম্বার সভাপতি মাহবুুবুল আলম সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করে চেম্বার সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় সদ্য বিদায়ী সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, চেম্বারের নবনির্বাচিত সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালকবৃন্দ মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), একেএম আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।