নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে সম্প্রতি প্রকাশিত কিছু গ্রন্থে প্রয়াত এই সাহিত্যিক সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করায় খ্যাতনামা শিক্ষাবিদ সাহিত্যিকসহ দেশের ২০ বিশিষ্ট ব্যক্তি এক বিবৃতিতে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। বিশ্বজিত্ সাহা রচিত ‘হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো’ গ্রন্থের উল্লেখ করে এই বিবৃতিতে বলা হয়, এতে এমন কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে, যাতে সত্যের লেশমাত্র নেই। বিবৃতিতে এর নিন্দা জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেছেনঃ
সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ শামসুল হক, আ আ ম স আরেফিন সিদ্দিকী, হায়াত্ মামুদ, রাবেয়া খাতুন, গোলাম মুরশিদ, গোলাম সারওয়ার, শামসুজ্জামান খান, সেলিনা হোসেন, আসাদুজ্জামান নূর, নাসির উদ্দিন ইউসুফ, রাশেদা কে চৌধুরী, জ্যোতিপ্রকাশ দত্ত, সৈয়দ মনজুরুল ইসলাম, আনোয়ারা সৈয়দ হক, পূরবী বসু, ফরিদুর রেজা সাগর, ইমদাদুল হক মিলন, জুয়েল আইচ ও ফেরদৌসী প্রিয়ভাষিনী।
