নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর অধীন লালপুর বিলিং এরিয়া অফিসের আওতায় গ্রাহকদের কাছে এক কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩২৭ টাকার বিদ্যুত্ বিল বকেয়া রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরসমূহের বকেয়া ১৫ লাখ ৫ হাজার ৮২৩ টাকা।
জানা যায়, লালপুর এরিয়া অফিসের অধীন আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট আটটি খাতে এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৫০৪ টাকার বিদ্যুত্ বিল বকেয়া রয়েছে। এর মধ্যে আবাসিক খাতে ৭০ লাখ ৯৫ হাজার ৭৫২ টাকা, ক্ষুদ্র শিল্প খাতে ১৭ লাখ ৬৯ হাজার ৪৬০ টাকা, বৃহিশল্প খাতে এক লাখ ১১ হাজার ৫৩৪ টাকা, বাণিজ্যিক খাতে ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ টাকা, সেচ খাতে ছয় লাখ ৬৩ হাজার ৭২৮ টাকা, দাতব্য খাতে চার লাখ ৪৩ হাজার ৭১৬ টাকা, সড়ক বাতি খাতে দুই লাখ ৬৫ হাজার ৮০৩ টাকা ও সোলার খাতে এক লাখ ৫৬ হাজার ৫৫৮ টাকা বকেয়া ।
সরকারি বিভিন্ন দপ্তরসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো, উপজেলা পরিষদ তিন লাখ ৬১ হাজার ৩১ টাকা, গোপালপুর পৌরসভা তিন লাখ ৩০ হাজার ২১৯ টাকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক লাখ ৭২ হাজার ৯০৫ টাকা, যুব উন্নয়ন অধিদপ্তর এক লাখ নয় হাজার ৩৮৪ টাকা।
