বিদেশে উচ্চমানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও বৃত্তি লাভের জন্য শিক্ষার্থীদের কিছু আন্তর্জাতিক মানের সার্টিফিকেট যেমন SAT, GRE, GMAT, IELTS, TOFFEL ইত্যাদি অর্জন করতে হয়। ঠিক তেমনি হোটেল শিল্পে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন এবং আন্তর্জাতিক স্বীকৃতির জন্য এখন আন্তর্জাতিক মানের সার্টিফিকেটও অপরিহার্য। আর এক্ষেত্রে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্টিফিকেটি হচ্ছে AHLEI (আমেরিকান হোটেল অ্যান্ড লজিং এডুকেশন ইনস্টিটিউট)। এখন বাংলাদেশে বসেই নেওয়া যাবে এই আমেরিকান সার্টিফিকেটটি। ঢাকার মহাখালীতে অবস্থিত দেশের একমাত্র সিঙ্গাপুরভিত্তিক হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নিউটন হোটেল স্কুল এখন বাংলাদেশের একমাত্র গ্লোবাল এডুকেশন পার্টনার (GAP)। এর ফলে এখন দেশে বসেই পাওয়া যাবে এই আমেরিকান হোটেল ম্যানেজমেন্ট সার্টিফিকেট।
নিউটন হোটেল স্কুলে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক সার্টিফিকেট অর্জনের সুযোগ।
এই প্রতিষ্ঠানে প্রবেশ করলেই পাওয়া যাবে পূর্ণাঙ্গ একটি ফাইভ স্টার হোটেলের আমেজ। ফাইভ স্টার হোটেলের পরিপূর্ণ আবহে এখানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে রয়েছে ফাইভ স্টার হোটেলের সব ধরনের সুযোগ-সুবিধা, লাক্সারিয়াস ল্যাব এবং ফুলটাইম দেশি-বিদেশি প্রশিক্ষক। এখানকার প্রতিটি প্রশিক্ষণ কক্ষ, প্রাকটিক্যাল ল্যাব, শিক্ষা উপকরণ আন্তর্জাতিক মানের। ফলে প্রশিক্ষণের পুরোটাই হয় হাতে-কলমে ও মানসম্পন্ন। আর তাই এ সেক্টরে চাকরির ক্ষেত্রে এখানকার শিক্ষার্থীরা থাকছেন এগিয়ে। নিউটন হোটেল স্কুলে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ক শর্ট সার্টিফিকেট কোর্সের মধ্যে রয়েছে ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউজ কিপিং সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ অপারেশন্স, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং ইংলিশ ফর হোটেলস। ০১৭৩৮৯৬৬৭৯৮, ০১৭৫৯১১১৪২১ নম্বরে ফোন করে নিউটন হোটেল স্কুলের বিভিন্ন কোর্স, সার্টিফিকেশন এবং হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ক্যারিয়ার নিয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
আমাদের দেশের প্রেক্ষিতে ভালো ক্যারিয়ার গড়তে এখন হোটেল ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ বিষয়। এ প্রসঙ্গে কক্সবাজারের ফাইভ স্টার মানের হোটেল ওশান প্যারাডাইসের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের ডিরেক্টর ও এক্সিকিউটিভ শেফ এটিএম আহমেদ হোসেন বললেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ থাকার কারণে দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের কাছে আমাদের দেশ হয়ে উঠছে খুবই আকষর্ণীয়। বর্তমানে বাংলাদেশে গড়ে উঠছে নতুন নতুন পাঁচ তারকা হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট। বিশেষ করে কক্সবাজারেই গড়ে উঠেছে বেশকিছু আধুনিক হোটেল। এ বছরেই আরও কিছু হোটেল কার্যক্রম শুরু করবে। এ ছাড়া ঢাকাতেও চালু হবে ফাইভ স্টার মানের বেশ কয়েকটি হোটেল। কাজেই এ বিষয়ে ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ রয়েছে তরুণদের সামনে।’
তিনি জানান, ফ্রন্ট অফিস অপারেশন্স, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং হাউজ কিপিং বিভাগগুলো-ই প্রধান। আর এসব বিভাগে কাজ করতে চাইলে হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই। কাজের দক্ষতা এবং নিজের আগ্রহই এই খাতে উন্নতির মূল শর্ত। এ বিষয়ে পড়ালেখা করলে দেশের পাশাপাশি দেশের বাইরেও ক্যারিয়ার গড়ার বিশাল সুযোগ রয়েছে বলেই মন্তব্য সংশ্লিষ্টদের।
যোগাযোগ :খাজা টাওয়ার (৯ম তলা), ৯৫ মহাখালী বা/এ, বীর উত্তম একে খন্দকার সড়ক, ঢাকা-১২১২।
