ঝিনাইদহে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৬ মে ২০১৯, ২২:১৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন।

সোমবার দুপুরে শহরের হাট-বাজারে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন দোকানের দ্রব্যমূল্যের তালিকা, ওজন পরিমাপ যন্ত্র, পণ্য বিক্রির রশিদ যাচাই-বাছাই করে।

এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে সমীর অ্যান্ড সন্সকে ১৫শ টাকা, নিতাই সাহা স্টোরকে ১ হাজার টাকা, মানিক অ্যান্ড ব্রাদার্সকে ৫শ টাকা, সিয়াম স্টোরকে ৩ হাজার টাকা ও নিলিমা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।