হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে তিনজন মাংস ব্যবসায়ী ও তিনজন সিলিন্ডার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অতিরিক্ত মূল্য রাখার দায়ে মাংস ব্যবসায়ীদের এবং লাইসেন্স ও যথাযথ নিরাপত্তা না থাকায় সিলিন্ডার ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ অভিযানে সহয়তা করেন উপ-সহকারী পরিচালক মো. সামসুল আলম, হবিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি টিম এবং পুলিশের একটি টিম।
