নোয়াখালী প্রতিনিধি
নিম্নমানের ভর্তুকিপ্রাপ্ত গুঁড়া দুধের উপর এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপ ও আমদানি শুল্ক ৫% এ উন্নীত করার প্রস্তাবনাসহ ১০ দফা দাবিতে সোমবার নোয়াখালীতে মানববন্ধন করেছেন দুগ্ধ খামারিরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ডেইরি ফার্মাস এসোসিয়েশন সদর উপজেলা শাখা এর আয়োজন করে।
এ সময় সদর উপজেলা বাংলাদেশ ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি মো. মহসিন ও সাধারণ সম্পাদক মো. জিলানীসহ অন্যান্য দুগ্ধ খামারিরা উপস্থিত ছিলেন।
