মওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন শনিবার

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২২:২৬
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উপলক্ষে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ড. এম নূরুল ইসলামের অফিসকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে সমাবর্তন শোভাযাত্রা শুরু হবে। তারপর জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হিসাবে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সভাপতিত্ব করবেন। সমাবর্তনে বক্তৃতা করবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান।