শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
শ্রীপুরের রাজাবাড়ী গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী খোকার বাড়িতে বুধবার দুপুরে আইপিএস বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি বসতঘর ভস্মীভূত ও অন্তত ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ভাওয়াল রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্র আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অগ্নিকাণ্ডে খোকার একটি মোটর সাইকেল, দু’টি বসতঘর ভস্মীভূত ও ঘরের সমুদয় মালামাল পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে গৃহিনী জানান।
