মুক্তিযুদ্ধের রণাঙ্গন পরিদর্শনে ঘাটাইলের জিওসি

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৪৮
জামালপুর প্রতিনিধি জামালপুরের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের আলোচিত ঘটনাস্থল কামালপুর রণাঙ্গন এলাকা পরিদর্শন করলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি, ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের এরিয়া কামান্ডার মেজর জেনারেল এসএম শফিউদ্দিন আহাম্মেদ। বুধবার সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারযোগে তিনি বকশীগঞ্জের কামালপুরের পৌঁছেন। পরে কমান্ডার স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে সেখানে মতবিনিময় করেন। মতবিনিময়কালে এরিয়া কমান্ডার মেজর জেনারেল শফিউদ্দিন বলেন, যারা ইতিহাস ভুলে যায়, সেই ভুলগুলো আবার সামনে এসে দাঁড়ায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিরজিত কামালপুরের আসতে পরে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। উল্লেখ্য যে, শহীদ সালাহ উদ্দিন ১৯৭১ সালে ৩১ জুলাই পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে কামালপুর শহীদ হন। পরবর্তীতে তার নামানুসারে ঢাকা ও ঘটাইল সেনানিবাসের নামকরণ করা হয় শহীদ সালাহ উদ্দিন সেনা নিবাস।