বিশ্বনাথে শিক্ষকের নামে মামলা, শিক্ষার্থীদের ক্ষোভ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৫১
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা সিলেটের বিশ্বনাথ ডিগ্রী কলেজের প্রভাষক আবদুল মতিনকে সামপ্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতার ঘটনায় বিশ্বনাথ থানা কর্তৃক দুটি মামলায় অভিযুক্ত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। ১০১ জন স্বাক্ষরিত বিবৃতিতে প্রভাষক আবদুল মতিনকে রাজনৈতিক মামলায় অভিযুক্ত করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে ছাত্র-ছাত্রীরা চূড়ান্ত অভিযোগপত্র থেকে প্রভাষক আবদুল মতিনকে খালাস দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন—বিশ্বনাথ ডিগ্রী কলেজের প্রাক্তন ছাত্র হলেন জহিরুল ইসলাম, আব্দুস সালাম, ফখরুল ইসলাম, মতিউর রহমান, রফিকুল ইসলাম, আলী আশরাফ, নজরুল ইসলাম, সুদীপ্ত ভট্টাচার্য, শামছুন্নাহার, সাফিয়া বেগম, তাহেরা আক্তার, রুবিনা বেগম, সিরাজুল ইসলাম, আক্তার মিয়া, শ্যামল দেব, কামালউদ্দিন, ফয়জুল ইসলাম, ইকবালউদ্দিন প্রমুখ।