আজ বাবা ভান্ডারীর ৭৭তম ওরশ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৫৬
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা আজ ৫ এপ্রিল শুক্রবার উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল হযরত শাহছুফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান (ক) প্রকাশ বাবা ভান্ডারীর ৭৭তম বার্ষিক ওরশ শরীফ মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর বাবা ভান্ডারীর রওজা শরীফে গোসল, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আজগার ও সবশেষে আখেরী মোনাজাত। আখেরী মোনাজাত পরিচালনা করবেন বাবা ভান্ডারীর পৌত্র সাজ্জাদানশীন শাহজাদায়ে গাউছুল আজম শাহছুফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাছানী আল মাইজভান্ডারী (মঃজিঃআঃ)।