সিএনজি অটোরিকশাচালক মনসুরের হদিস মেলেনি ১০ দিনেও

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২২:১৪
মনসুর আলী (৩০) নামে এক সিএনজি অটো-রিকশা চালক গত ২৫ মার্চ থেকে রহস্য-জনকভাবে নিখোঁজ রয়েছেন। ঐ দিন সে রাজধানীর কদমতলীর মদিনাবাগের আল আমীন গ্যারেজ থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরেনি। এ ব্যাপারে গ্যারেজ মালিক মোস্তফা গত ২৭ মার্চ কদমতলী থানায় জিডি করেছেন। মনসুর আলীর সন্ধান পেলে ০১১৯১-৪২৬৩৮৪ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।