রাবি সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাশেদ রিমনকে সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাবি শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বিকালে সংগঠনটির ৮ম সম্মেলন শেষে সদ্য বিদায়ী সভাপতি তাসরিরুল ইসলাম কিঞ্জল ১৭ সদস্যের এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল আলম ও আহসানুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিরান শাহ্, অর্থ সম্পাদক ইফাত জাহান ইমুল, রাজনৈতিক ও শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সম্রাট, দপ্তর সম্পাদক অন্তু বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য আসমা উষা, আজিজুল মানিক, সুব্রত কর্মকার, রবিন, মাসুদ রানা, কনক খান, তাসবিরুল ইসলাম কিঞ্জল।
