কাঁঠালিয়ায় এক হিন্দু বাড়ির মন্দির জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতে উপজেলার আমুয়া ইউনিয়নের বিল ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছে, গ্রামের ধীরেন বাড়ৈর নিজস্ব ঠাকুর ঘর দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। টের পেয়ে বাড়ির লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ঠাকুর ঘরের ভিতরে থাকা বিগ্রহের ছবি পুড়ে গেছে।
খবর পেয়ে আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান এস এম আমিরুল ইসলাম ফোরকান, উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার, ইউএনও আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন, সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
