পড়াশোনা

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তে

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ১৮:৪২
দেশে উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৮টি বিভাগে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এখানে আইন, ব্যবসায় প্রশাসন, ফার্মেসি, কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন, সমাজ বিজ্ঞান, ইংরেজি ইত্যাদি বিষয়ে অনার্স ও মাস্টার ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে বনানী ও গ্রীনরোডে পাঁচটি ভবনে প্রায় এক লক্ষ বর্গফুটে প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে। তাছাড়া নিকুঞ্জে জোয়ার সাহারায় এর নিজস্ব হোস্টেল রয়েছে। এই হোস্টেলে শতাধিকের বেশি শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিকাল ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্রমবর্ধমান ছাত্র-ছাত্রীদের চাহিদা মেটাতে এবং দেশে ল্যাবভিত্তিক মানসম্পন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষায় শিক্ষিত অধিক সংখ্যক কম্পিউটার ইঞ্জিনিয়ার ও ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যে ২০০৭ সালে এই ইউনিভার্সিটি গ্রিন রোডে একটি সুবিশাল ১২তলা ভবনে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ স্থানান্তর করে। উক্ত ভবন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন (বি.ম.ক) কর্তৃক অনুমোদিত। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন ৯৬১৩৮৬৮, ০১৬১১৩৪৮৩৪৬ এই নম্বরগুলোতে। এখানে একটি অত্যাধুনিক আপ টু ডেট লাইব্রেরি রয়েছে। লাইব্রেরি কার্ড করার মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনে বই বাসায় নিতে এই ইউনিভার্সিটির সবচেয়ে গর্ব হলো এর সারি সারি ল্যাব ও ক্লাসরুমসমূহ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে এখানে প্রায় আটটি সুবৃহত্ কম্পিউটার ল্যাব আছে, যেখানে প্রায় ৫শ’টি অত্যাধুনিক কম্পিউটার রয়েছে। এ ছাড়া রয়েছে যুগের সাথে তাল মিলিয়ে চলা দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট ল্যাব। ঢাকার বনানীতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি নিজস্ব ক্রয়কৃত ভবন আছে, এ ছাড়াও সাভারের বলিয়ারপুরে প্রায় ৮ একর নিজস্ব জমি আছে। সমপ্রতি দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকার বাড্ডার সাঁতারকুলে এক একরের অধিক জায়গা ক্রয় করেছে এবং বিগত ৭ এপ্রিল স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু করেছে। যোগাযোগ :৬৬ গ্রিনরোড অথবা বাড়ি-০৪, সড়ক-০১, ব্ল¬ক-এফ, বনানী, ঢাকা। এই ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে তিনটি কোর্স চালানো হয়—বিএসসি (অনার্স) ইন সিএসই (দিবা শাখা), বিএসসি (অনার্স) ইন সিএসই (সন্ধ্যকালীন/ডিপ্লোমা) ও এমএসসি ইন সিএসই। ফলে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানেই উচ্চতর ডিগ্রি নিতে পারে। এমএসসি-তে রয়েছে থিসিস গ্রুপ ও নন-থিসিস গ্রুপ। মেধাবী ও উচ্চতর গ্রেড পাওয়া শিক্ষার্থীদের থিসিস করার সুযোগ দেওয়া হয়, যেখানে খ্যাতিমান কোনো অধ্যাপকের অধীনে গবেষণা করতে হয়। এখানে ইলেকট্রিকাল ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে দুটি কোর্স পরিচালিত হয়—বিএসসি (অনার্স) ইন ইইটিই (দিবা শাখা), বিএসসি (অনার্স) ইন ইইটিই (সান্ধ্যকালীন বা ডিপ্লোমা শাখা)। এই বিভাগে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট একই সাথে ইলেকট্রিকাল ইলেকট্রনিকস্ অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে সম্যক ধারণা লাভ করে ফলে চাকরির বাজারের তারা যেমন ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করতে পারে এবং একই সাথে দেশে উদীয়মান টেলিকমিউনিকেশন সেক্টরে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করতে পারে।