আপনি ভিতু না সাহসী? স্বাভাবিক অবস্থায় হয়তো নিজেকে অনেক
বেশি সাহসী মনে হয় কিন্তু মাঝে মাঝে এমন অনেক পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয় যখন বোঝা যায় নিজের সাহসিকতা সম্পর্কে। নিজের আত্মবিশ্বাস নিয়ে তখন পড়তে হয় দোদুল্যমান অবস্থায়। তেমন কোনো পরিস্থিতির সম্মুখীন না হয়ে কিছু সহজ প্রশ্নের মাধ্যমে আসুন তাহলে এবার জেনে নিই, আপনি কি ভিতু নাকি সাহসী?
১. মনের মানুষটির সাথে দেখা করতে গেলে আপনার রেডি হতে কত সময় লাগে?
ক. প্রায় সকাল থেকে শুরু হয়ে যায় আপনার সাজগোজ।
খ. বেরোনোর আগে কমপক্ষে দু-তিন ঘণ্টা সময় তো আপনার লাগেই।
গ. আপনার মনে হয়—দূর, তার জন্য আবার আলাদা করে রেডি হওয়ার কি আছে!
২. যে ধরনের খাবার আপনি কোনো সময়ই না বলতে পারেন না—
ক. ফুচকা, চটপটি, দইবড়া, ঝালমুড়ি ইত্যাদি।
খ. চকলেট, আইসক্রিম, ব্রাউনি, কেক, কোল্ড ড্রিঙ্কস, শরবত ইত্যাদি।
গ. বার্গার, স্যান্ডউইচ, পাস্তা, পিত্জা, রোল ইত্যাদি।
৩. আপনার পরীক্ষা শুরু হওয়ার আগে বা স্পোর্টসের মাঠে দৌড়ের লাইনে দাঁড়িয়ে—
ক. আপনার খুব টেনশন হয়, হাত-পা কাঁপতে থাকে।
খ. আপনার কিছুই মনে হয় না, আপনি সব সময়ই পুরো বিন্দাস থাকেন।
গ. খুব যে টেনশন হয় তা না কিন্তু ভয় তো লাগেই।
৪. আপনি কি লোকজনের সাথে মিশতে পারেন বা আপনার কয়টা বন্ধু আছে?
ক. দু-তিনজন খুব ঘনিষ্ঠ আছে, তার বাইরে আপনি কারও সাথে মিশেন না।
খ. আপনার প্রচুর বন্ধু, যেখানেই যান সেখানেই বন্ধু বানিয়ে ফেলেন।
গ. আপনি একা থাকতেই ভালোবাসেন, কারও সাথে তাড়াতাড়ি মিশতে পারেন না।
৫. আপনি কি নিমেরোলজি, অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন?
ক. বেশ মজা লাগে তাই দেখেন কিন্তু অন্ধ বিশ্বাসী নন।
খ. আপনি বিশ্বাস করেন এবং আপনি মনে করেন, এতে ফল পাওয়া যায়।
গ. আপনি মনে করেন, ধুর! এসবে কিছু হয় নাকি। যত সব ফালতু জিনিস।
৬. আপনি একা যখন কোনো অপরিচিত জায়গায় যান—
ক. সকাল হলে হয়তো যান কিন্তু রাতে কখনোই না।
খ. একা কোথাও যেতে আপনার ভয় হয়, কাউকে না কাউকে আপনি সঙ্গে নিয়েই যান।
গ. চলে যেতে চান কিন্তু সচেতন থাকেন, কেউ যেন আপনার ক্ষতি করতে না পারে।
দেখে নিন আপনি কেমন
৫-১০
ভাই আপনি খুবই ভিতু। সাহস বলতে কিছুই নেই।
১০-১৫
আপনি একদম ঠিকঠাক। যতটা সাহস দরকার আপনার আছে।
১৫-২০
আপনি অনেক সাহসী। কিন্তু বেশি সাহস সব সময় ভালো নয়।
আপনার স্কোর
ক খ গ
১. ১ ৩ ২
২. ৩ ১ ২
৩. ১ ২ ৩
৪. ২ ৩ ১
৫. ২ ১ ৩
৬. ২ ১ ৩
