তারুণ্য ডট কম

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ১৮:৫১
গেম কর্নার ম্যাক্স পেইন থ্রি রকস্টার গেমস ম্যাক্স পেইন ভক্তদের জন্য এবার এনেছে ম্যাক্স পেইন থ্রি। হলিউডের জনপ্রিয় সায়েন্স ফিকশন মুভি দ্য ম্যাট্রিক্সের বুলেট টাইম ফিচার ২০০১ সালে রেমেডি এন্টারটেইনমেন্ট ম্যাক্স পেইনে প্রথম ব্যবহার করেছিল। অ্যাকশন গেমারদের কাছে তুমুল জনপ্রিয় এ গেমের তৃতীয় সংস্করণ বাজারে ছাড়া হয়েছে। এই গেমস এখন পর্যন্ত তাদের সেরা সৃষ্টিগুলোর অন্যতম হিসেবে ম্যাক্স পেইন থ্রিকে পরিচিতি দিয়েছে। ম্যাক্স পেইন থ্রি খেলার সময় অবশ্যই রক্সটার সোস্যাল ক্লাবে সাইন ইন করতে হবে। একবার ঢুকে গেলেই সিঙ্গেল প্লেয়ার এবং মাল্টিপ্লেয়ার দুই মোডেই গেমারের স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। ম্যাক্স পেইনের দ্বিতীয় পর্বের ঠিক আট বছর পরের কাহিনী নিয়ে বানানো হয়েছে ম্যাক্স পেইন থ্রি। একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গেমটির প্লাটফর্ম। খুনের মূল রহস্য খুঁজে বের করতে ম্যাক্স মুখোমুখি হয় সাও পাওলোর দুর্ধর্ষ অন্ধকার জগতের। তাদের চক্রান্ত থেকে ম্যাক্স বের হতে পারবে কি না, তা জানার জন্য খেলতে হবে ম্যাক্স পেইন থ্রি। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন : http://www.rockstargames.com/maxpayne3/ সাইটটি। জানার দুনিয়া আর্জ-মি আজকের ব্যস্ত জীবনে হাজারও ঝামেলার ভিড়ে অনেক দরকারি কাজের কথাই আমরা ভুলে যাই। তখন মনে হয় কেউ যদি এমন থাকত, যে দরকারি কাজগুলোর কথা মনে করিয়ে দিতে পারত, তাহলে অনেক ভালো হতো। ঠিক এই কাজটিই করে দেবে আর্জ-মি নামের সাইটি। আর্জ-মি সাইটের কাজ হচ্ছে যাতে দরকারি কাজ ভুলে গিয়ে একটা ভজঘট পাকিয়ে না ফেলি সেটি নিশ্চিত করা। সাইটের কাজটি খুব সিম্পল। দরকারি বিভিন্ন কাজের জন্য আপনাকে ইমেইল-এর মাধ্যমে রিমাইন্ডার দেবে এই সাইট। ব্যস, আর আপনাকে কিছুই করতে হবে না। ওই ডেডলাইন অনুসারে আপনাকে ইমেইল পাঠানোর মাধ্যমে দরকারি সেই কাজের কথা মনে করিয়ে দেবে আর্জ-মি নামের এই সাইটটি। সাইটের ঠিকানা :http://www.urge-me.com/ পড়াশোনা টিউটোরিয়াল ডট ইন কম্পিউটার এমন একটা যন্ত্র যাকে পছন্দ করে না এমন মানুষ কম আছে। কিন্তু কম্পিউটার তখনই আমাদের প্রকৃত কাজে আসে যখন আমরা এর সঠিক ব্যবহার করি। কিন্তু এর ব্যবহার সঠিকভাবে জানার জন্য আমাদের দরকার সঠিক গাইডলাইন। যেটা হতে পারে কোনো শিক্ষক অথবা কম্পিউটার নিজেই। আমাদের ব্যস্ততম জীবনে কম্পিউটারের যত প্রোগ্রাম আছে তা ভালোভাবে শেখার জন্য কম্পিউটারই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। আর এর জন্য দরকার সঠিক টিউটোরিয়াল। আর এর জন্য রয়েছে একটা ইংরেজি ব্লগ। এখানে আপনার প্রয়োজনীয় সকল প্রকার ভিডিও টিউটোরিয়াল পাওয়া যাবে। এই টিউটোরিয়ালগুলো অনলাইনে ফ্রি পাওয়া যায়। টিউটোরিয়াল সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://www.etutorial.in/ রেড কার্পেট রিজ উইদারস্পুন লরা জন রিজ উইদারস্পুন, যিনি রিজ উইদারস্পুন নামেই সমধিক পরিচিত। একজন মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯৮ সালে তিনি তিনটি খ্যাতনামা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সেগুলো হচ্ছে :ওভারনাইট ডেলিভারি, প্লিজেন্টভিল এবং টোয়াইলাইট। পরবর্তী বছরে সমালোচক চলচ্চিত্র ইলেকশনে তাকে দেখা যায়। এই চলচ্চিত্রটির জন্য তিনি গোল্ডেন গ্লোব মনোনয়ন লাভ করেন। ২০০১ সালে তার পেশাজীবনের অন্যতম উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটে। ‘এল উড’ চরিত্রে অভিনীত তার চলচ্চিত্র লিগালি ব্লন্ড বক্স অফিস হিট হয়। আর এটাই উইদারস্পুনের চলচ্চিত্র জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ২০০২ সালে তিনি ‘সুইট হোম আলাবামা’ ছবিতে অভিনয় করেন, যা এখন পর্যন্ত তার অভিনীত সবচেয়ে ব্যবসাসফল ছবি। প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ডাচেস অব ক্যাথরিন। তিনি গত বছর, ২০১২ সালে ‘দিস মিনস ওয়ার’ সিনেমাটিতে অভিনয়ের জন্যও বেশ আলোচিত হন। তার সম্পর্কে আরও জানতে :rizuderspun.com