রৌমারীতে বিদ্যালয় ও বন্যা আশ্রয় কেন্দ্র

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২০:০৯
রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা রৌমারী উপজেলার কোমরভাঙ্গি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন কাম ফ্লাড শেল্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত শনিবার ওই ভবন কাম ফ্লাড শেল্টারের উদ্বোধন করেন। পরে স্কুল পরিচালনা কমিটির সভাপতি সরবেশ আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ যে, ইউএসএআইডি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে স্কুল ভবন কাম ফ্লাড শেল্টারটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ কাজে সহযোগিতা করে কেয়ার বাংলাদেশ এর সৌহার্দ্য কর্মসূচি।