তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
বেসরকারি সংস্থা মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে ও দাতা সংস্থা ইকো’র সহযোগিতায় বিশ্ব পানি দিবস গত শনিবার সকালে সাতক্ষীরা তালা উপজেলার মাগুরা গ্রামে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে মাগুরা বালিকা উচ্চ বিদ্যালয় ও মাগুরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগণ ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। র্যালীটি মাগুরা গ্রামের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
