রানিশংকৈলে নারীদের সম্মাননা প্রদান

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২০:১৮
রানিশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা রাজনীতিতে নারীর সফলভাবে অংশগ্রহণের ভিত্তিতে ঠাকুরগাওয়ের রানিশংকৈল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটাকে ২৭ মার্চ বুধবার ‘সফল নারী সম্মাননা-২০১৩’ প্রদান করা হয়। এ উপলক্ষে ওইদিন উপজেলা পরিষদ মিলনায়তনে সুফিয়া কামাল ফেলো ও সামাজিক উদ্যোক্তা দলের আয়োজনে ও পল্লী গণসংহতি পরিষদ ও জননী সেবা সংস্থার বাস্তবায়নে ইউএনও এনামুল হকের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (মহিলা ভাইস চেয়ারম্যান) সেলিনা জাহান লিটা।