আমতলী (বরগুনা) সংবাদদাতা
আমতলীতে খাদ্য নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সহযোগী টিম ইউএসটি’র সহযোগিতায় নেদারল্যান্ডের অর্থায়নে গতকাল আমতলী ইউটি এন্ড ডিসি হলে ইউএসটি এরিয়া সমন্বয়কারী মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমতলী নির্বাহী অফিসার প্রকৌঃ মো. আবদুল¬াহ। বিশেষ অতিথি ছিলেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান। সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
