সেনবাগ সংবাদদাতা
নোয়াখালী সেনবাগে স্বেচ্ছাসেবী সংগঠন মুন্সি আতর আলী ওয়েল ফেয়ার সোসাইটি (মর্স) এর উদ্যোগে সমপ্রতি জাতীয় অন্ধকল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় দিনব্যাপি বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নিজস্ব ভবন মর্স স্বাস্থ্য কমপে¬ক্সের সভাকক্ষে সংস্থার চেয়ারম্যান সুলতান আহম্মেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক ফখরুল ইসলাম বাবু, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান, জাতীয় অন্ধকল্যাণ সমিতির প্রতিনিধি আবদুল মতিন প্রমুখ।
