সাতকানিয়া জামে মসজিদে দানবাক্সে আগুন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:০৪
বৃহস্পতিবার রাতে সাতকানিয়া জামে মসজিদের গেটে রক্ষিত দানবাক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ক্যাশবাক্স থেকে ধোঁয়া উঠতে দেখে পথচারী এবং মসজিদের ভেতর অবস্থানরত কয়েকজন মুসল্লি মসজিদের পুকুর থেকে পানি এনে দ্রুত আগুন নেভান। তবে ক্যাশবাক্সে রক্ষিত সমস্ত টাকা প্রায় পুড়ে গেছে। স্থানীয় মুসল্লিদের সাথে কথা বলে জানা যায়, এই মসজিদের মুসল্লিরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে কথা বলায় এবং তাবলীগ জামায়াতের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে প্রতিক্রিয়াশীল কোন গোষ্ঠীর এজেন্ট এ ন্যক্কারজনক কাজ করতে পারে। মসজিদের সহকারী খতীব মাওলানা জয়নাল বলেন, মসজিদে প্রায় সময় সামপ্রদায়িক রাজনৈতিক দলের সমালোচনা করার কারণে হয়তো আতংক ও ভীতি ছড়ানোর জন্য কেউ এ কাজ করেছে। এ ব্যাপারে সাতকানিয়া থানার ওসি মো. ইসমাইল বলেন, সংশ্লিষ্ট মসজিদে পুলিশ কর্মকর্তা পাঠিয়েছি বিষয়টি তদন্ত করার জন্য।