আত্রাইয়ে পিটিয়ে আওয়ামী লীগ কর্মী হত্যা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:১৩
নওগাঁর আত্রাইয়ে পুলক সরকার(৪২) নামে এক আওয়ামী লীগের কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পুলক সরকার উপজেলার বিশা ইউনিয়নের ইসলাম গাতী গ্রামের মৃত সুশীল সরকারের ছেলে। প্রকাশ, গ্রামের আজিজুর রহমান ও ইব্রাহীমসহ কয়েকজন মাতব্বরের সালিশের নামে, চাকুরী দেয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়ার প্রতিবাদ করে পুলক। এ ঘটনাগুলো নিয়ে বৃহস্পতিবার বিকালে বৈঠক হওয়ার কথা ছিলো। বৈঠককে কেন্দ করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ইসলামঘাতী বাজারে আজিজুর রহমান ও ইব্রাহিমের সাথে পুলকের বাকবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায় তার নেতৃত্বে ইব্রাহীম সহ ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে পুলককে মারপিট করে এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তাফা বাদল জানান, নিহত পুলক তাদের একজন সক্রিয় কর্মী ছিলেন। মামলার আসামীরা একেঅপরের যোগসাজসে বিভিন্ন অনৈতিক কাজে জড়িত। অন্যায়ের প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে পুলকের স্ত্রী। পুতুল সরকার বাদী হয়ে আজিজুর রহমানসহ ১১ জন ও আরো অজ্ঞাত কয়েক জনকে আসামী করে সকলকেই মামলা দায়ের করেন।