সিরাজদিখানে ভুয়া উকিল গ্রেফতার

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:১৫
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে ভুয়া উকিল ও সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক চক্রের নেতা মনিরুজ্জামানকে (মুকসু) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মুকসু দীর্ঘদিন ধরে নিজেকে উকিল ও সাংবাদিক পরিচয় দিয়ে অভিনব কায়দায় প্রতারণা করে আসছিল। বৃহস্পতিবার রাতে অপর এক মামলায় তাকে ঢাকার শাহবাগ থানায় গ্রেফতার করা হয়। পরে তাকে সিরাজদিখান থানায় পাঠানো হয়। গত ২১ মার্চ নিজ গ্রাম সিরাজদিখান উপজেলার গুয়াখোলা গ্রামে এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মা-ছেলেসহ তিনজনকে ধারালো অস্ত্রের মাধ্যমে গুরুতর জখম করে পালিয়ে বেড়াচ্ছিল এই প্রতারক।