ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিষকা ইউনিয়নের শানুরা গ্রামে বৃহস্পতিবার পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর নাম- ইয়াসিন(৫) ও মেহেদি(৬)। খেলতে খেলতে অভিভাবকদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে পুকুর থেকে তাদের দু’জনের লাশ উদ্ধার করা হয়।