গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ১৯:১১
অন্যদের রেকর্ড লিপিবদ্ধ করা বা রেকর্ডের স্বীকৃতি দেওয়া গিনেজের কাজ হলেও এবার নিজেরাই উদ্যোগী হয়ে একটি রেকর্ড গড়েছেন গিনেজ নাইজেরিয়ার কর্মকর্তারা। নাইজেরিয়ার লাগোসে কিছুদিন আগে বিশ্বের সবচেয়ে পর ফুটবল জার্সি তৈরি করেই অনন্য এই রেকর্ডটি গড়ে গিনেজ নাইজেরিয়া। আর এজন্য সুপার ঈগলস খ্যাত নাইজেরিয়া দলের পোশাকের বিশালাকৃতির যে অনুলিপিটি তারা তৈরি করে সেটির আকৃতি ছিল প্রস্থে ৭৩.৫৫ মিটার (২৪১ ফুট ৩ ইঞ্চি) এবং দৈর্ঘ্যে ৮৯.৬৭ মিটার বা ২৯৪ ফুট ২ ইঞ্চি।