গতকাল শনিবার আবু সাইদ নামে এক ব্যক্তি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চিকিত্সাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের আঙ্গারু গ্রামের দুই সন্তানের জনক আবু সাইদ (৩৫) শুক্রবার গাছে উঠে নারকেল পাড়ার সময় বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে লেগে নিচে পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে তার মৃত্যু হয়।
