চট্টগ্রামের হরতালে অগ্নিদগ্ধ ইজিবাইক চালক মারা গেছে

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:৪৯
গত ২৫ মার্চ চট্টগ্রামে হরতাল চলাকালে হরতাল সমর্থকরা পেট্রোল ঢেলে একটি ইজিবাইকে আগুন ধরিয়ে দিলে চালক আবু মুসা (২৫) অগ্নিদগ্ধ হন। ঐ রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। গত ১২ দিন চিকিত্সাধীন থাকার পর গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় আবু মুসা মারা গেলেন। এর আগে আবু মুসার চিকিত্সার খোঁজ-খবর নিতে হাসপাতালের বার্ন ইউনিটে যান পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে চিকিত্সকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মারা গেলেন আবু মুসা।