যশোরে বন্ধুর হাতে খুন হলো ইমরান

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:৪৯
যশোরে ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। নিহত ইমরান হোসেন (২৮) যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে। শনিবার প্রকাশ্য দিবালোকে শহরের ঝুমঝুমপুর এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি তুচ্ছ ঘটনা নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে দুই বন্ধু ইমরান হোসেন ও রাজুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রাজু উত্তেজিত হয়ে ইমরানের পেটে ছুরি চালিয়ে দেয়। এতে ইমরান মারাত্মক আহত হয়। মুমূর্ষু অবস্থায় ইমরানকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর তার মৃত্যু ঘটে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, ঘাতক রাজু সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। তাকে আটকের চেষ্টা চলছে।