আজ ২৫ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৬ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৫৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬.২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল। আপনার শুভসংখ্যা ৯। শুভবার: মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি:চিন্তা ও কর্মে স্বাধীন। আপনি সাহসী। নিঃসঙ্কচিত্তে নিজের মত ব্যক্ত করেন। কারও কর্তৃত্ব মানতে চান না। সহজেই উত্তেজিত হয়ে পড়েন। মুহূর্তের আবেগে আপনি বিতর্কে এমনকি সংঘাতেও জড়িয়ে পড়তে পারেন। আবেগ প্রবণতা ও বেপরোয়া মনোভাবের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটতে পারে। অন্যকে প্রভাবিত করার ও নেতৃত্ব করার ক্ষমতা প্রবল। ধৈর্যশীল ও কুশলী হলে জীবনে আপনার সাফল্য কেউ আটকে রাখতে পারবে না ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ রাজনীতিতে সম্পৃক্ততার জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। গুরুত্বপূর্ণ কোনো সমস্যার সমাধান হতে পারে। জনসেবামূলক কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজ কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ শরীর ভালো যাবে না। অনাকাঙ্ক্ষিত কোন ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য ক্লান্তিবোধ করবেন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ সত্ সঙ্গে উপকৃত হবেন। কোনো মহত্ ব্যক্তির সান্নিধ্যে মনোবল বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। মায়ের সাথে কোন ধরনের মতবিরোধ দেখা দিতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। রাজনীতিবিদদেরকে সতর্ক থাকতে হবে। অহেতুক কোন ঝামেলায় জড়াতে পারেন। বিরোধী পক্ষ ক্ষতি করার চেষ্টা করবে। ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। গায়ের জোরের চেয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করলে ভালো করবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ শরীর খুব একটা ভালো যাবে না। দিনের শুরু থেকেই সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো কারণে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। ফলে কিছুটা আর্থিক অসুবিধার সম্মুখীন হতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নতুন কোনো দায়িত্ব আসতে পারে। প্রাপ্ত তথ্য ভালো ভাবে যাচাই করে নিন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থল সহকর্মীদের সহযোগিতা পাবেন। আজ কোন কাগজপত্র ভালভাবে না দেখে স্বাক্ষর করবেন না। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যে কোনো ধরনের উত্তেজনা পরিহার করুন। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ সামাজিক কাজে জড়িত হবার সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুরা বদনাম রটাবার চেষ্টা করবে। মন মেজাজ ভাল থাকবে না। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ কর্মস্থলে পরিবর্তনের সম্ভাবনা আছে। কারো সাথে কোনো বিবাদে না জড়ালেই ভালো করবেন। অহেতুক কোনো গোলমালে জড়িয়ে পড়তে পারেন। নতুন কোনো চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে। কোনো কারণে মানসিকভাবে বিব্রতবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাই করে নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ শরীর ভালো যাবে না। অম্ল ও পিত্তজনিত সমস্যায় ভুগতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কোনো কাগজপত্র ভালভাবে না দেখে স্বাক্ষর করবেন না। আপনজন কারো বৈবাহিক আলোচনায় অগ্রতি হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ অকারণে ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। শিল্পী সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। প্রণয় সংক্রান্ত বিয়ের ব্যাপারে আজ সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। কাজকর্মে উত্সাহ বৃদ্ধি পাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে বিবেচনা করুন। কর্ম উন্নতি বাধাগ্রস্ত হতে পারে। আপনার যোগ্যতার যথাযথ মূল্যায়ন নাও হতে পারে। নানা কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। হতাশা পরিহার করার চেষ্টা করুন।
